ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৫,  12:03 PM

news image

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।

এ ছাড়া, শিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

ওসি আরও বলেন, অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির