ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

যশোরে যুবককে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২৪,  11:22 AM

news image

যশোরে আলী হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ জুন) রাত ১টার দিকে যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আলী হোসেন বাহাদুরপুর এলাকার রহমতের ছেলে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক ছিলেন।

নিহতের বাবা রহমত আলী বলেন, আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম। আমার ছেলে বাইরে ছিল। এ সময় হঠাৎ আশপাশের লোকজন এসে আমাকে জানায়, আমার ছেলেকে কারা যেন গুলি করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তেতুলতলা মোড়ে কয়েকজন মোটরসাইকেলে এসে আমার ছেলের মাথায় গুলি করে পালিয়ে গেছে। 

তিনি আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। নির্বাচন নিয়ে একই এলাকার ঘোড়া সমর্থক নবাব মেম্বার গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাচনী কোনো বিষয় আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির