ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  12:01 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ওমর ফারুক পলক (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল রানা নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহত ওমর ফারুক মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় জুয়েল রানাও তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক পলককে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাসের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেক শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত ওমর ফারুক পলকের আত্মীয় নাদিম হোসেন বলেন, পলক ও জুয়েল রানা ডেমরার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা মোটরসাইকেলে করে যাওয়ার সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পলককে মৃত ঘোষণা করেন। জুয়েল রানার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, পলকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ইদু খালি গ্রামে। তিনি ওই এলাকার মো. মমিনুল হকের ছেলে। তিনি যাত্রাবাড়ীর কাজলায় মামার বাসায় থাকতেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির