ঢাকা ১১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অবশেষে বদলি হলেন চট্টগ্রাম বিআরটিএ'র গডফাদার মাসুদ আলম মধ্যপ্রাচ্যে যুদ্ধ : চার বছরের রেকর্ড ভাঙল তেলের দাম ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে পোস্টাল ভোটে বাজিমাত জামায়াতের, দুই আসনে ফল নির্ধারণে বড় ভূমিকা ১৭ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ১৫ জাহাজ যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব ফুড সেফটি মুভমেন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিআরটিএ'র গডফাদার মাসুদ সিন্ডিকেটের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ পরিবহন মালিকরা

যাত্রী বললেন ‘আপনার ট্রেনের ফ্যান চলে না’, মন্ত্রী বললেন ‘দেখবো’

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৩,  1:38 PM

news image

আগামীকাল ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ২৯ হাজার যাত্রীসহ ৩৫ হাজারের মতো যাত্রী রাজধানী ছাড়বেন। এসব কিছুর ব্যবস্থাপনা দেখতে রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বিভিন্ন অংশ পরিদর্শনের সময় রেলমন্ত্রী প্ল্যাটফর্মে ঢোকার মুখে যাত্রীদের মুখোমুখি হোন। এসময় উৎসাহ উদ্দীপনা নিয়ে মন্ত্রী যাত্রীদের কাছে জানতে চান, ‘সব কিছু ঠিক আছে তো?’

এসময় যাত্রীদের কেউ ভালো, আবার কেউ মন্দ বলেছেন। এদেরই একজন হাত নাড়াতে নাড়াতে মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘এই গরমের মধ্যে আপনার ট্রেনের ফ্যান চলে না। আমাদের কষ্ট হয়।’

এসময় মন্ত্রী বিব্রত হয়ে বলেন, ‘আমি বিষয়টা দেখবো।’

পরিদর্শন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, টিকিটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রতিটি যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি নিতে হবে। টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থাকবে না।

তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটিতে মানুষ যেন আনন্দে পরিবারের সাথে কাটাতে পারে এজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। আপনাদের ঈদযাত্রা আনন্দ করতে রেলের কর্মচারীরা ঈদের ছুটি ভোগ করতে পারে না।

শতভাগ প্রস্তুতি সম্পন্ন জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন। তাছাড়া যাত্রার দিনে স্ট্যান্ডবাই টিকিট দেওয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির