ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

যান্ত্রিক ত্রুটি : ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৫,  12:07 PM

news image

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। ২৮৭ যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল  বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের বিমানটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল‍্যান্ডিং গিয়ার কাজ করছিল না। ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে চলাচল করে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির