ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে সেরা কাউন্সিলরের সম্মাননা পাচ্ছেন বাংলাদেশি নাজমা রহমান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  11:47 AM

news image

যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ কাজের জন্য সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেয়ে নাজমা রহমান। এ বছর যুক্তরাজ্যের লোকাল গভর্নমেন্ট ইনফরমেশন ইউনিটের ‘রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি’ ক্যাটাগরিতে সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।

পেশায় পুষ্টিবিদ নাজমা ওয়েস্ট হ্যামস্টেড এলাকার লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা দুবারের নির্বাচিত কাউন্সিলর। পাশাপাশি তিনি ডেপুটি মেয়রেরও দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিণী।

সেরা কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আগামী ২০ অক্টোবর লন্ডনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নাজমা রহমানকে সম্মাননা দেয়া হবে। যুক্তরাজ্যে জাতীয়ভাবে পরিচালিত এ সম্মাননার আয়োজন করে লোকাল গভর্নমেন্ট ইনফরমেশন ইউনিট। এটি একমাত্র জাতীয় পুরস্কার, যা কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি দেয়।

নাজমা রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া তিনি লেবার পার্টির কিলবার্ন ও ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির