ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়াতে ভোটাভুটি

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৩,  11:13 AM

news image

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিলে ভোটাভুটি শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ৯ টার দিকে এ ভোটাভুটি শুরু ‍হয়। 

এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের উপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপরই ভোটাভুটি শুরু হয়। খবর-বিবিসি 

বিলটি পাস করার জন্য দরকার সংখ্যাগরিষ্ঠ ভোট । এজন্য ৪৩৫ জন আইনপ্রণেতার মধ্যে ২১৮ জনের সমর্থন দরকার। 

ডেমোক্র্যাট ও রিপাবলিকান- এই দুই দলের মধ্যে ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়েছে ৩১৪টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন। এখানে বিলটি পাসের পর এখন এটি যাবে সিনেটে। 

এদিকে বিলটি হাউস অব রিপ্রেজেনটেটিভে পাস হওয়ায় মার্কেটে স্বস্তি ফিরেছে। কারণ উদ্বেগ ছিল- জাতীয় ঋণের সীমা না বাড়ালে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারবে না। এতে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে এবং এর ফলে জুনের শুরুতেই দেশটি খেলাপি হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ঐকমত্য জরুরি ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির