ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলিতে আহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  1:09 PM

news image

যুক্তরাষ্ট্রের একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলাম্বিয়া শহরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। কলাম্বিয়া শহরের পুলিশের বরাত দিয়ে রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কলম্বিয়ার পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি গতানুগতিক কোনো সহিংসতার ঘটনা বলে বিশ্বাস করা হচ্ছে না বরং আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ‘এক ধরনের সংঘর্ষ’ হয়েছে।

তিনি আরো বলেন, গোলাগুলির প্রকৃত কারণ এবং এ বিষয়ে পাওয়া তথ্য এখনও অসম্পূর্ণ। অবশ্য স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রাদেশিক রাজধানী কলাম্বিয়ার শহরতলীর প্রায় ১০ মাইল উত্তরে অবস্থিত ওই শপিংমলে পুলিশ ও জরুরি সেবার কর্মীদের ব্যাপক উপস্থিতির খবর দিয়েছে।

এক সংবাদ সম্মেলনে উইলিয়াম হলব্রুক বলেন, শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটা এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে ১০ জন বন্দুকের গুলিতে আহত হয়েছেন এবং তাদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। অন্যদিকে আহত ছয়জনের অবস্থা স্থিতিশীল।

তিনি আরো বলেন, গুলিবিদ্ধ হয়ে আহতদের বয়স ৭৩ বছর থেকে ১৫ বছরের মধ্যে। এছাড়া গোলাগুলির মধ্যে নিরাপত্তার জন্য ছোটাছুটির সময় ‘ধাক্কাধাক্কিতে’ আরও দুইজন আহত হয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির