ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ অভিবাসীর লাশ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৩,  12:05 PM

news image

কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া দুই শিশুসহ আট অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

এছাড়া একটি নদী থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রোমানিয়া ও ভারতের দুটি পরিবার রয়েছে।

পুলিশ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের ঠিক মধ্যবর্তী মোহাক অঞ্চলের আকওয়েসানে সি স্নাইনে একটি জলাভূমিতে প্রথম মরদেহটি পাওয়া যায়। তার আশপাশেই বাকি লাশগুলো ছিল।  

নিহতদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ  করেনি পুলিশ । 

নিহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু।

এক শিশুর বয়স তিন বছরের কম এবং তার কানাডিয়ান পাসপোর্ট ছিল। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, অপর শিশুটিও কানাডার নাগরিক ছিল।

অ্যাকওয়েসনে মোহাক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও'ব্রায়েন সাংবাদিকদের বলেছেন, ধারণা করা হচ্ছে এখানে দুটি পরিবারের সদস্যের মৃতদেহ রয়েছে, একটি পরবিার রোমানিয়ান বংশোদ্ভূত এবং একটি পরিবার ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটা হৃদয়বিদারক ঘটনা। কী ঘটেছে, কিভাবে ঘটেছে, তা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার চেষ্টাও আমাদের করতে হবে। 

কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা বেশ কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে গত কয়েকমাসে।  

সূত্র : বিবিসি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির