ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

যেসব শর্ত মেনে চীন যেতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট, ২০২২,  11:17 AM

news image

প্রতিষ্ঠানিক শিক্ষার জন্য সব শিক্ষার্থীই চীনে যাওয়ার যোগ্য বলে জানিয়েছে চীনা দূতাবাস। শিক্ষার্থীদের চীনে যেতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে লিখিত অনুমতি (ব্যাক টু ক্যাম্পাস নোটিশ) নিয়ে ফ্লাইট বুকিং করতে বলা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাত ১২টার দিকে চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে এ কথা জানায়।

ওই পোস্টে জানানো হয়, যেসব শিক্ষার্থীর চীনের রেসিডেন্ট পারমিট আছে তাদের আর ভিসার প্রয়োজন হবে না। তবে যেসব শিক্ষার্থীর রেসিডেন্ট পারমিট নেই এবং ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে নিবন্ধিত হয়েছে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লিখিত অনুমতি ‘ব্যাক টু ক্যাম্পাস নোটিশ’ নিয়ে স্টুডেন্ট ভিসা নোটিফিকেশনসহ আবেদন করতে হবে। অনলাইনে https://cova.mfa.gov.cn ভিসার আবেদন করা যাবে। এ বিষয়ে আরও তথ্য ইমেইলে chineseembassy.dhk@gmail.com জানা যাবে।

চীনা দূতাবাস জানায়, লিখিত অনুমতি ও ভিসা পাওয়ার পর ফ্লাইট বুকিং করা যাবে। গুয়াংঝু ও কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ফ্লাইট চলমান রয়েছে। প্রয়োজনে ফ্লাইট ভাড়া করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ফ্লাইটে ওঠার ৪৮ ঘণ্টা আগে শিক্ষার্থীদের দুটি নেগেটিভ সনদ প্রয়োজন হবে। দুটিতেই যারা নেগেটিভ তাদের গ্রিন হেলথ কার্ড দেওয়া হবে। পরীক্ষাগুলো চাইনিজ মানদণ্ড অনুযায়ী হতে হবে, ব্যত্যয়ের কারণে ফ্লাইটে চড়ার অনুমতি নাও মিলতে পারে।

শিক্ষার্থীদেরও অন্য যাত্রীদের মতো নিজ খরচে ৫+৩ দিন নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

প্রসঙ্গত, করোনার কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের সোমবার থেকে আবার ভিসা দেওয়া শুরু করেছে চীন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির