ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

রমজানজুড়ে মুসল্লিদের পদচারণায় মুখরিত ছিল হায়া সোফিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২২,  10:08 AM

news image

হায়া সোফিয়া এখনো সমুজ্জ্বল তার আপন সৌন্দর্যে। প্রতিবছর শুধু মুসলিমরাই নয় অন্য ধর্মেরও হাজার হাজার পর্যটক একবার হলেও ঢুঁ মারেন হায়া সোফিয়ায়। বহু ইতিহাসের সাক্ষী হায়া সোফিয়াকে সর্বশেষ মসজিদ হিসেবে চালু করা হয় ২০২০ সালের ২৪ জুলাই। ৮৮ বছর পর মুসল্লিরা এবার প্রথম তারাবি আদায় করেছেন সেখানে। পুরো রমজানে রঙিন চাদরে ঢাকা ছিল হায়া সোফিয়া। এই মসজিদের ভেতরে এক হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

এবারের রমজানে ৫০ বছর বয়সী ইব্রাহিম সেতিন প্রথমবারের মতো হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে তারাবি পড়তে গিয়েছিলেন এবং তিনি বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, গত ৩০ বছর ধরে এই শহরে বসবাস করছি। কিন্তু প্রথমবারের মতো এখানে তারাবির নামাজ আদায় করতে পেরে তিনি বেশ খুশি। ইব্রাহিম বলেন, আমি খুব খুশি যে এটি আবারও মসজিদ হিসেবে চালু করা হয়েছে। তার কাছে এই মূহুর্তটি কী তা তিনি বর্ণনা করতে পারছিলেন না এবং তার চোখে পানি চলে আসে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির