ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  12:29 PM

news image

রাজধানীর উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ ঘটলেও রাত আড়াইটার সময় দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

দগ্ধরা হলো- আব্দুল মালেক (৭০), তার স্ত্রী নাজমা বেগম (৪৫) এবং তাদের নাতি সাফওয়ান (৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধদের মধ্যে শিশুটির শরীরের ১৮ শতাংশ, আব্দুল মালেকের ২০ শতাংশ এবং নাজমা বেগমের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের অবজারভেশনে চিকিৎসা চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির