ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৩

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২২,  12:03 PM

news image

প্রায় ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ তিন জনকে আটক করেছে র‍্যাব-১০। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। রোববার রাতে রাজধানীর রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. মোতাহার মিয়া (২৬), মো. মিকাইল মিয়া (২০) এবং মোছা. আম্বিয়া পারভেজ লুপা (২০)।

র‍্যাব ১০’র অধিনায়ক ফরিদ উদ্দিন বলেন, আটক মোতহার হোসেন, তার স্ত্রী এবং পাপ্পু প্রতি রাতে রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প তৈরি করে। গত ৬ মাস ধরে যেহেতু তারা এর সাথে জড়িত, ইতোমধ্যেই এগুলো বাজারে ছড়িয়ে দিয়েছে।

র‍্যাব অধিনায়ক আরও বলেন, স্ট্যাম্প ডিজিটাইজ ও আরও সুনিপুণ করলে জাল করা কঠিন হবে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির