ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

রাজনীতিতে অংশ নিতে পারবেন না শিক্ষার্থীরা, ফের বুয়েটের প্রজ্ঞাপন

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২৩,  10:35 AM

news image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের রাজনীতিতে অংশ না নিতে নিষেধাজ্ঞা জারি করে ফের প্রজ্ঞাপন দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

বুধবার (১৯ জুলাই) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ক্যাম্পাসের ভেতরে কিংবা বাহিরে শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

এতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং কোনো শিক্ষার্থী অনুমোদিত ক্লাব/সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের বা এর অঙ্গসংগঠনসহ অন্য কোনো সংগঠনের সদস্য হতে বা তার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে বর্ণিত নিয়মসমূহ যথাযথভাবে পালন করতে হবে এবং এটি অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুয়েটের কোনো শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো মাধ্যমে তাদের সাংগঠনিক/রাজনৈতিক পরিচয় ব্যবহার না করার জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে এতদ্বারা নির্দেশ দেওয়া হলো।

সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন বুয়েটের বর্তমান দুই শিক্ষার্থী। তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বুয়েটে ছাত্ররাজনীতি পুনরায় প্রবেশ করাতে চাচ্ছে ছাত্রলীগ– এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের শঙ্কা ও ক্ষোভের মধ্যে আজ এ প্রজ্ঞাপন দিলো বুয়েট প্রশাসন। যদিও প্রশাসন বলছে, ২০১৯ সালের ১৬ নভেম্বর (আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর) একই প্রজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছিল তৎকালীন বুয়েট কর্তৃপক্ষ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির