ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক কারণে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস দুর্ভাগ্যজনক : মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৩,  1:42 PM

news image

গতকাল বুধবার রাতে টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

আজ ১৬ নভেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ। জনগণের কষ্টের টাকায় রাষ্ট্রীয় সম্পদ কেনা হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে জনগণের সেই সম্পদ ধ্বংস করার অধিকার কারো নেই। এ ঘটনা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য বাংলাদেশ রেলওয়ের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি আরো বলেন, টাঙ্গাইলে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যাতে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির