ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ট্রাকচালক আটক

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  3:02 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেলকে চাপা দেওয়া ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১ টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আটক চালকের নাম মো. টিটু (৪২)। তার বাড়ি কাশিয়াডাঙ্গা থানার বালিয়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন। 

এ ঘটনায় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির