ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রামেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২২,  11:53 AM

news image

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান। গত এক দিনে করোনায় রাজশাহী এবং নওগাঁ একজন করে দুজন মারা গেছেন। এ ছাড়া করোনা উপসর্গে আরও দুজন মারা গেছেন। এই দুজন রাজশাহী জেলার বাসিন্দা। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর রামেক হাসপাতালে এক দিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড এটি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে দুজন রোগী মারা গেছে। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। হাসপাতালের ২৯-৩০ নম্বর ওয়ার্ডে মারা গেছেন ৩ জন। এ ছাড়া আইসিইউতে মারা গেছেন আরেকজন। তাদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ, যাদের দুজনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং আরেক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। 

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৯ জন। বর্তমানে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, রাজবাড়ির একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী।

গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা ধরা পড়েছে। তারা প্রত্যেকই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির