ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২২,  11:44 AM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই নারী মারা গেছেন। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। করোনা নেগেটিভ এই দুই নারী হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে আইসিইউতে দুই নারীর মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। 

এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২ জন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২ জন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৬ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন ২ জন। গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।

বর্তমানে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন, নাটোরের ৩ জন, পাবনার একজন, মেহেরপুরের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৫১ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির