ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রামেক হাসপাতালে আরো ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  11:33 AM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি নাটোরের বাসিন্দা। এছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার একজন করে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের দুজন হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে এবং দুজন আইসিইউতে ভর্তি ছিলেন। 

গত এক দিনে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ। এদের দুজনের বয়স ষাটোর্ধ্ব এবং একজন ৩১ থেকে ৪০ বছর বয়সী। এই দিন একজন নারীও মারা গেছেন। তার বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৪ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন রোগী।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির