ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রাশিয়ার দখলেকৃত ৬ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন : জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  12:19 PM

news image

উক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে আমাদের সৈন্যরা পূর্ব ও দক্ষিণে ৬ হাজার বর্গকিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড মুক্ত করেছে। আমরা এখন আরো এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গত কয়েক দিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালো দিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। দখলদারদের কোনো স্থান ইউক্রেনে নেই। আর কখনও হবেও না।

এদিকে, ইউক্রেনকে আরও ৬৭ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, মিত্র দেশগুলোকে ইউক্রেনকে আরো সহায়তা দেয়ার জন্য এগিয়ে আসা উচিত।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির