ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রাস্তা-ফুটপাতে বাজার বসিয়েছে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৩,  2:09 PM

news image

ভয়াবহ আগুনে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রাস্তায়, ফুটপাতে কাপড়ের দোকান বসিয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারের দক্ষিণ পাশের ফুটপাতে, ফ্লাইওভারের নিচে প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী কাঠের চকিতে দোকান নিয়ে বসেছে।

আগুনের গ্রাস থেকে যেসব কাপড় বাঁচাতে পেরেছিলেন সেগুলো নিয়েই বসেছেন অনেকে। দোকানগুলো ঘিরে জনসমাগম হলেও এখনও বিক্রি জমে ওঠেনি। সব ব্যবসায়ীর চোখে মুখে কষ্টের ছাপ। 

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, যেটুকু মালপত্র বাঁচাতে পেরেছে তা নিয়ে বসেছে তারা। ঈদের আগে কিছু বেচাবিক্রি হলে কর্মচারীদের বেতন কিছুটা দিতে পারবে বা নিজেদেরও কিছুটা সহায়তা হবে।

ফ্লাইওভারের নিচে দোকান নিয়ে বসেছে মো. রাহিম। তিনি বলেন, বঙ্গ মার্কেটে দুটি দোকান ছিল। দুটো দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। কিছু মালামাল সরাতে পেরেছিলাম। তাই নিয়ে এসেছি। বিক্রি নাই বললেই চলে। কারণ আমাদের রেগুলার কাস্টমাররা তো দোকানের ঠিকানা জানে না। এবার ঈদ যে কীভাবে করবো একমাত্র আল্লাহই ভালো জানে।

বঙ্গবাজারের গুলিস্থান মার্কেটে জিন্সের প্যান্ট ও শার্টের দোকান ছিল সাইফুল ইসলামের। দোকান পুড়ে এখন তারও ঠিকানা ফুটপাত। সাইফুল বলেন, সব কিছু শেষ হয়ে গেছে। বাসায় খাবারের টাকা নেই। তাই বাধ্য হয়ে ফুটপাতে দোকান বসিয়েছি। 

কথা হয় ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের সঙ্গে। গেঞ্জি, পাজামা, ট্রাউজার নিয়ে বসেছেন। তিনি বলেন, বঙ্গবাজারের আর্দশ মার্কেটে দুটি দোকান ছিল। দুটোই পুড়ে ছাই হয়ে গেছে। কোনও মালামাল উদ্ধার করতে পারিনি। নতুন করে কিছু মাল কিনে আজকে দোকান নিয়ে বসেছি। এখনও জানাজানি হয়নি। সে কারণে বেচা বিক্রিও কম।

গত ৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় বঙ্গবাজার কমপ্লেক্সে বঙ্গ মার্কেট, গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্সকো টাওয়ার। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির