ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

রিমির আপিল খারিজ, শিল্পপতি আলমের প্রার্থিতা বহাল

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৪,  12:31 PM

news image

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিমির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইয়াদনান রফিক ও মোহাম্মদ ছফওয়ান করিম। আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

গত ২৭ ডিসেম্বর গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর আগে ১৯ ডিসেম্বর ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

সেদিন আদালতে আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

তার আগে ১৮ ডিসেম্বর আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

গত ১৩ ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আবেদন নামঞ্জুর করে ইসি। ওই সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম যাচাই-বাছাইকালে ঋণখেলাপি হওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির