ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

রুশ মধ্যস্থতার আহ্বানকে স্বাগত জানাল হামাস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৩,  1:11 PM

news image

ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলের আগ্রাসন বন্ধে ‘রাশিয়ার অবিরাম প্রচেষ্টাকে’ স্বাগত জানিয়েছে। খবর: সিএনএন’র

হামাস বলেছে, ‘আমাদের লোকজনের ওপর জায়নবাদী আগ্রাসন, গাজায় দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের ওপর চলমান হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অবস্থান নিয়েছেন, (আমরা) তাকে অভিবাদন জানাই।’

গত বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন বেসামরিক লোকজন ‘হতাহতের সংখ্যা কমিয়ে শূন্যতে নামিয়ে আনতে’ উভয় পক্ষের প্রতি আহ্বান জানান। পরে গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও একইভাবে শান্তি ফিরিয়ে আহ্বান জানান।

এছাড়া শুক্রবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূতের পক্ষ থেকেও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। তবে ভ্লাদিমির পুতিন এমন সময় গাজায় সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছেন, যখন তার দেশ রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।আন্তর্জাতিক অপরাধ আদালত যখন রাশিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তদন্ত করছে। 

গত শনিবার হামাস ইসরায়েলে উপর্যুপরি রকেট হামলা চালায়। এতে অন্তত এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে। পরে ইসরায়েল গোটা ‘গাজা উপত্যকা দখলে নেওয়ার’ ঘোষণা দিয়েছে। এরই মধ্যে বিদ্যুৎ, পানি, খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ঘনবসতিপূর্ণ গাজায় বিমান হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হামলায় অন্তত দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির