ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রুশ হামলায় ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২২,  12:19 PM

news image

ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর)। গত ২৪ ফেব্রুয়ারি থেকে গত শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে রাশিয়ার হামলায় তাদের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে রোববার (২০ মার্চ) এমনটি জানানো হয়েছে।

ওএইচসিএইচআর বলছে, এই ৮৪৭ জনের ভেতর ৬৪ জন শিশু রয়েছে। এ ছাড়া ১ হাজার ৩৯৯ জন বেসামরিক লোক রাশিয়ার হামলায় আহত হয়েছে। এর মধ্যে ৭৮ জন শিশু রয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থাটি জানিয়েছে, বেশির ভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে, যার মধ্যে ভারী কামান এবং একাধিক-লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায়।

তবে সংস্থাটি আশঙ্কা করে বলেছে, হতাহতের এই সংখ্যা প্রকৃতপক্ষে আরও অনেক বেশি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির