ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

রুশ হামলায় শিশুসহ ৩৫২ বেসামরিকের মৃত্যু : ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২২,  7:35 AM

news image

রাশিয়ার হামলায় এ পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক বার্তায় মন্ত্রণালয় এ দাবি করে বলে জানিয়েছে সিএনএন।   

গত বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। গত চার দিনে এ সংখ্যক বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, গত চারদিনে ১৪ শিশু মারা গেছে। এছাড়া, ১১৬ শিশুসহ এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার জবাবে একাট্টা হয়েছে পশ্চিমা দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছে। 

একের পর এক শহর রুশ সেনাদের নিয়ন্ত্রণে যাচ্ছে। যদিও ইউক্রেনের সৈন্যরা প্রতিহত করার চেষ্টা করছে। সৈন্যদের পাশাপাশি বেসামরিকদেরও অস্ত্র দিচ্ছে দেশটির সরকার।

এদিকে চলমান সংকটের সমাধানে রুশ প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসছেন ইউক্রেনের প্রতিনিধিরা। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী এ তথ্য জানিয়েছেন। আলোচনায় সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির