ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৩,  12:03 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৬০) নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার ( ৮ জুন) রাত আটটায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে ঘটে হত্যাকাণ্ডের ঘটনা।

হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে কালাদিসহ আশপাশের এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নিহত সোলায়মান মিয়া কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি /তদন্ত আতাউর রহমান জানান, রাত আটটার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে জমি ও ড্রেজার ব্যবসয়ী সোলায়মান মিয়াঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদসপাতাল মরগে পাঠানো হয়। 

হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি ।নিহতের পারিবারিক সূত্র জানায়, সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। এ সময় তাকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির