ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২২,  11:38 AM

news image

পাবনার ঈশ্বরদীতে ইভানভ অ্যান্টন (৩৩) নামে এক রাশিয়ান (রুশ) নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন) রাত ৮টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির লিফটের সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যান্টন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোশেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রোববার রাত ৮টার দিকে ইভানভ রেস্তোরাঁ থেকে খাবার কিনে গ্রিন সিটির ২ নম্বর ভবনে ফেরার সময় লিফট হতে পড়ে যান। এ সময় তিনি কয়েকবার বমি করেন। পরে খবর পেয়ে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য ইভনভের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির