ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে : শরীফ ভূঁইয়া সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

রেলওয়ে পোষ্য সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সাইদুজ্জামান শিপন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  2:53 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ সাইদুজ্জামান শিপন  সারাদেশের রেলওয়ে শ্রমিক কর্মচারী পোষ্য সহ সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

তিনি বলেন মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের মাঝে অনাবিল আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় ঈদুল ফিতর। 

সারাবিশ্বের মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ভুলে গিয়ে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। তাই আজকের এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।

ঈদুল ফিতরের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট দোয়া করি বাংলাদেশের সকল রেলওয়ে শ্রমিক কর্মচারী পোষ্য সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির