ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রেলওয়ে পোষ্য সোসাইটি ময়মনসিংহ শাখার সভাপতি রাহাত খান এর ঈদের শুভেচ্ছা

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  12:35 AM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রাহাত খান সারাদেশের রেলওয়ে শ্রমিক কর্মচারী পোষ্য সহ সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

তিনি বলেন মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের মাঝে অনাবিল আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় ঈদুল ফিতর। সারাবিশ্বের মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ভুলে গিয়ে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। তাই আজকের এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।

ঈদুল ফিতরের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট দোয়া করি বাংলাদেশের সকল রেলওয়ে শ্রমিক কর্মচারী পোষ্য সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির