ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২২,  3:42 PM

news image

আগামী রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সকল মহানগরে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। 

রাজধানীর মিরপুরের ৬ নম্বরে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মির্জা ফখরুল বলেন, "ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী জোনের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে হামলা চালায়। 

এটা প্রতিরোধ করতে বিএনপি নেতাকর্মীরা যখন দাঁড়িয়ে থাকে তখন আমাদের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশ লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস এবং গুলি ছোঁড়ে।" এই হামলায় দলের ৭৫ জন নেতাকর্মী আহত হয়েছে এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, "আমরা পুরোপুরি ভাবে বলতে চাই, এভাবে হামলা করে গ্রেপ্তার করে কখনোই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়।"

বিএনপি মহাসচিব বলেন, "আওয়ামী লীগ একটি গণতন্ত্র বিরোধী শক্তি, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী শক্তি। আওয়ামী লীগ এই দেশের মানুষের অধিকার হরণকারী শক্তি। আওয়ামী লীগ অতীতেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এখনও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।"

এসময় ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির