ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে ঢাকার তাগিদ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  11:44 AM

news image

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের চলতি বছরের মধ্যে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে তাগিদ দিয়েছে ঢাকা। গতকাল মঙ্গলবার (১৪ জুন) রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ তাগিদ দেয়া হয়।

ভার্চুয়ালি যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৈঠকের পর মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এ বছরই প্রত্যাবাসন শুরু করতে চাই। এটা তাদের জানিয়েছি।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য উভয়পক্ষ আলোচনা করেছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি ও মিয়ানমারে ফিরে যেতে আগ্রহীদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

আগামী দিনে যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠকে মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ চ্যান আই। এর আগে ২০১৯ সালের মে মাসে যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক মিয়ানমারের রাজধানী নেপিদোতে হয়েছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির