ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

#

স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৫,  12:23 PM

news image

একেবারে মন্দ শুরু বলা চলে না। উইকেটের জন্য বাংলাদেশকে মরিয়া হতে হয়েছে বটে, তবে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনের খেলার পর টাইগারদের একেবারেই পিছিয়ে রাখার সুযোগ নেই। দুই উইকেট তুলে নিতে পেরেছেন তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের স্কোরকার্ডও নেহাত মন্দ না। শুরুর ২৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৮৯ রান। 

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দলে ছিল তিন পরিবর্তন। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে ডিপিএল থেকে টেস্ট দলে যোগ দিলেন এনামুল হক বিজয়। সেইসঙ্গে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। আর স্পিন বিভাগে এসেছেন নাইম হাসান। তিন জনের মধ্যে ম্যাচে প্রভাব রেখেছেন এখন পর্যন্ত তানজিম সাকিবই।

নিজের অভিষেকে পেয়েছেন উইকেটের দেখা। দলীয় ৪১ রানে ফেরান সিলেট টেস্টে দারুণ ব্যাট করা ব্রায়ান বেনেটকে। তবে ফেরার আগে চট্টগ্রামের মাঠে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিংকে সামলেছে বেনেট-বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। তানজিম সাকিবের অফসাইডের বাইরে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির