ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৬,  5:51 PM

news image

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিস্তা পাড়ের মানুষের মাঝে ভালোবাসার বাজার উদ্বোধন।এ বাজারে ১টাকায় মিলছে প্রয়োজনীয় নিত্যপণ্য।

সোমবার তিস্তা নদীর চরাঞ্চলের চিনাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বাজারের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।৫শতাধিক হতদরিদ্র পরিবার ১টাকা থেকে ৫ টাকার মধ্যে নিত্য প্রয়োজনীয় ২১ টি পণ্য কিনতে পারছেন। পণ্যগুলো শাড়ি,লুঙ্গি,জামা, চিনি, ডিম,চাল,ডাল,বিস্কুট,লবণ,খেজুর,নুডুলস,সুজি সহ বিভিন্ন ধরনের পণ্য। মানবিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ ভালোবাসার বাজারে এক টাকা দিয়ে ১হাজার টাকার সমপরিমাণ পণ্য কিনতে পেরে খুশি তিস্তার চরাঞ্চলের মানুষ।এ উদ্বোধনী যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক,পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া,সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির