ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৩,  1:24 PM

news image

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে জেন্ডার সমতা,শিশু অধিকার, শিশু সুরক্ষা,বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি আয়োজিত কমব্যাটিং আরলি ম্যারিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম।

 জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী আরডিআরএস  কার্যালয়ে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন  মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক  রশিদা খাতুন, আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাটের প্রশিক্ষক রাজিয়া বেগম।প্ল্যান ইন্টারন্যাশনাল ও আরডিআরএস বাংলাদেশের  সহযোগিতায় অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন পরিচালনা করেন প্রকল্পের  কো-অর্ডিনেটর নাজমা খাতুন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির