ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্লাইমেট অ্যাওয়ারনেস ফ্ল্যাশমব: ন্যায্য ও সমতাপূর্ণ রূপান্তরের দাবিতে তরুণদের তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা মার্কিন প্রতিনিধি দলকে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন ভ্যান্স নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান দাম বেড়েছে সবজির হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা কালবৈশাখী ঝড়ে কোটি টাকার লবণ মিশে গেছে পানিতে, ক্ষতির মুখে চাষিরা

লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৬,  12:50 PM

news image

লালমনিরহাট জেলা শহরের ডালপট্টি এলাকায় কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের আঘাতে মজমুল (৩৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

​শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের ডালপট্টি এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহত মজমুল সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানাতিপাড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে।

‎​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মোহন ও মোস্তসহ ৫-৬ জনের একটি কিশোর গ্যাং ডালপট্টি এলাকায় মাদক সেবনের উদ্দেশ্যে জড়ো হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা সাময়িকভাবে সেখান থেকে চলে যায়। তবে এর কিছুক্ষণ পরই তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সুসংগঠিতভাবে এলাকায় ফিরে এসে তাণ্ডব শুরু করে।

‎​এ সময় মজমুল নামে ওই পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার পেটে গভীর ক্ষত সৃষ্টি ও পেটের ভুড়ি বাহির হয়ে যায় এবং তিনি রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

‎​হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। মোহন পালিয়ে যেতে সক্ষম হলেও উত্তেজিত জনতা তার বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

‎​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এদিকে ​শহরে দিনের আলোতে এমন সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই কিশোর গ্যাংয়ের সকল সদস্যকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির