ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে জেন্ডার বৈচিত্র জনগোষ্ঠীর অধিকার প্রাপ্তিতে সংলাপ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  1:43 PM

news image

লালমনিরহাট প্রতিনিধি::

জেন্ডার বৈচিত্র জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি ও নাগরিক অধিকার প্রাপ্তিতে বুধবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  BRAC SOCIAL EMPOWERMENT AND LEGAL PROTECTION PROGRAMME এর উদ্যোগে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। RIGHT HERE, RIGHT NOW প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ  সংলাপে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি আশরাফুল আলম। এ সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের রংপুর এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সুত্রধর।সংলাপে জেন্ডার বৈচিত্র্য জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি ও নাগরিক অধিকার প্রাপ্তি, ইতিবাচক মনোভাব তৈরি, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, স্বাভাবিক জীবন যাপনের সুব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ট্যাবু ভাঙ্গা, আইন ও নীতিমালা গ্রহণ এবং বাস্তবায়ন বিষয়গুলো সংলাপে তুলে ধরা হয়েছে। এ সংলাপে জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী,সদর উপজেলা সমাজসেবা অফিসার নুরে জান্নাত উপস্থিত ছিলেন। সংলাপে হিজড়া জনগোষ্ঠীর লোকজন অংশ নেয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির