ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে তথ্য অফিসের আয়োজনে আলোোচনা সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২২,  10:07 PM

news image

লিটন,লালমনিরহাটঃ

লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে  জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলাপ্রশাসক মোঃ আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক, লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক আতাউর রহমান। আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে অংশগ্রহণকারীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধ বিষয়ক বার্তাবহুল লিফলেট বিতরণ করা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির