ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

লালমনিরহাটে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  9:39 PM

news image

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে নতুন যোগদানকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জেলায় কর্মরত সাংবাদিকগনের সাথে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার  এ সময় লালমনিরহাটে মাদক ব্যবসা নির্মূল ,নারী নির্যাতন রোধ, জুয়া খেলা রোধ,কিশোর গ্যাং,জঙ্গীবাদ দমন সহ নানাবিধ অপরাধ দমনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সভায় সাংবাদিকগন জেলায় বিভিন্ন সময় ঘটে যাওয়া  নানা অপরাধের চিত্র তুলে ধরেন।এবং  অপরাধ দমনে পুলিশকে সহযোগীতার অশ্বাস দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, মারুফা জামাল,লালমনিরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ এরশাদুল আলম,ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল কাদিরসহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট,  ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত  সাংবাদিকগন অংশ নেয়।  এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন্

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির