ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

লালমনিরহাটে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  12:57 PM

news image

লিটন/লালমনিরহাট:
লালমনিরহাটে বন্যায় পানিবন্দি পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এবারের বন্যায় জেলার ৪ উপজেলায় ১৫০ মে.টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসক। শনিবার থেকে এ ত্রাণ বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুল আলম সাদাত। এ সময় পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহানাজ ফেরদৌসী সীমা সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নে ১ হাজার পানিবন্দি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১০ মে.টন চাল বিতরণ করা হয়। 
এদিকে ওই উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ১১’শ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. মশিউর রহমান। এছাড়া হাতীবান্ধা উপজেলার বড়খাতা, সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী ও সিন্দুর্না ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
উল্লেখ, এবারের বন্যায় লালমনিরহাট সদর উপজেলায় ৪৪ মে.টন ৫’শ কেজি, আদিতমারী উপজেলায় ৩৫ মে.টন, কালিগঞ্জ উপজেলায় ১৩ মে.টন ও হাতীবান্ধা উপজেলায় ৫৮ মে.টন চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসক।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির