ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে রেলওয়ে রানিং স্টাফদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৩,  4:34 PM

news image

তৌহিদ লালমনিরহাট::

৭৫℅মাইলেজ, পেনশন ও আনুতোষিক নির্ধারণের আদেশ জারির দাবি ও মাইলেজ নামের বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। রোববার সকালে লালমনিরহাট রেলস্টেশন প্লাটফর্মে এ সমাবেশ ও বিক্ষোভ  অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন এটেনডেন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু জাফর সিদ্দিক, ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার রবি দাস, সাধারন সম্পাদক আবু রায়হান,রেলওয়ে শ্রমিক লীগের ডিপো সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সদস্য জাকির হোসেন প্রমুখ।এ সময় আন্দোলনকারীরা বলেন, মাইলেজ ও পেনশন প্রদানের আদেশ জারী করতে হবে। না হলে ২৮ আগষ্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মো:আব্দুস সালাম বলেন,এ ব্যাপারে তাদের দেয়া স্মারকলিপি রেলওয়ে জেনারেল ম্যানেজার বরাবর পাঠানো হয়েছে।তাদের দাবি যৌক্তিক। যেহেতু তাদের এ সব সুযোগ সুবিধা  পূর্বে ছিল  তাই আগামীতেও পাবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির