ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

লালমনিরহাটে শ্রমিক ইউনিয়নের জমি অবৈধভাবে বিক্রি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২,  5:12 PM

news image

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৯৩ এর নামে ক্রয়কৃত প্রস্তাবিত নিজস্ব অফিস নির্মাণাধীন ৮ শতক জমি অবৈধ ভাবে বিক্রি করে অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাটের সাধারণ শ্রমিকরা।

১৬ মার্চ (বুধবার) সকালে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  সাধারণ শ্রমিকরা জানান, শ্রমিকদের তিল তিল করে জমা রাখা টাকায় কল্যাণ ফান্ড গঠন করা হয়েছিলো সেই কল্যাণ ফান্ডের ৩ লাখ ২৫ হাজার টাকায় গত ২৯ সেপ্টেম্বর ২০০৮ তারিখে ৫২০৩/৮ নম্বর কবলা দলিলমুলে কেনা ৮ শতক জমিতে শ্রমিক ফেডারেশনের নিজস্ব ভবন নির্মানের কথা ছিলো।ভবন নির্মানের আগ পর্যন্ত জমি দেখাশুনা ওপরিচালনা করার দায়িত্বে ছিলো তখনকার শ্রমিক ইউনিয়নের কয়েকজন সদস্য। গত ২৩ অক্টোবর ২০১৮ তারিখে ৬১২৮/১৮ এসকে ফিরোজ আজগর মিন্টু দাতা সদস্য হয়ে কয়েকজন স্বার্থপর সদস্যদের সহায়তায় শহরের সাপটানা (যুগীটারী) এলাকার আমান উল্ল্যাহর নিকট ৭ লাখ২৫ হাজার টাকায় বিক্রি করে।য়া রেজুলেশন বহির্ভূত।

সাধারণ শ্রমিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি, সংগঠনটির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃত আজাহার ড্রাইভারের ছেলে সিফাত হোসেন মুন্না,শ্রমিক নেতা আনারুল হক দুলু,জাকির হোসেন লাবু,নুরুন্নবী বকুল,আশরাফ হোসেন,মাইক্রো শ্রমিক নেতা আমুনুল ইসলাম আপেল,আদম আলীসহ ২ শতাধিক সাধারণ শ্রমিক। আগামী ২১ মার্চ সভাপতি ও সাধারণ সম্পাদকের ডাকা সাধারণ সভার প্রতিবাদ করেন তারা।

এর আগে জমি বিক্রির অভিযোগ তুলে সাধারণ শ্রমিকদের পক্ষে আনারুল হক দুলু ও সিফাত হোসেন মুন্না বাদি হয়ে মিন্টু এবং মিন্টুকে সহায়তা করায় ৪জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির