ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

লালমনিরহাটে সংলাপ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২,  2:40 PM

news image

তৌহিদুল ইসলাম, লালমনিরহাটঃ

কিশোর কিশোরীদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক এক সংলাপ শনিবার সকালে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাক এর Right Here Right Now প্রকল্পের আওতায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের এরিয়া কো অর্ডিনেটর মাধুরী সূত্র ধর।ব্র্যাক জেলা প্রতিনিধি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মমিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম, অধ্যক্ষ এন্তাজুর রহমান।সংলাপে সাংবাদিকগন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সমাজে বিভিন্ন ভূল ধারনা ও অজ্ঞতা নিয়ে আলোচনা করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দফতরে স্বাস্থ্য সেবা বিষযক প্রচারণা,উঠান বৈঠক ও ফলোআপের জন্য ৫জনকে ইয়্যুথ চ্যাম্পিয়ন ক্রেষ্ট প্রদান করা হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির