লালমনিরহাটে সাংবাদিক নির্যাতন এর প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২২, 3:13 PM
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২২, 3:13 PM
লালমনিরহাটে সাংবাদিক নির্যাতন এর প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও সমাবেশ
লালমনিরহাটে সাংবাদিকদের উপর হামলার বিচার, পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরন এর দাবিতে ঢাকাস্থ লালমনিরহাট সাংবাদিক ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, গত ১২ই আগষ্ট লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাকোর পাড় দিনাদুলি গ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে অতর্কিত ও বর্বরোচিত ভাবে জেলার চার সাংবাদিকের উপর হামলা চালায় ঐ এলাকার চিহ্নিত প্রভাবশালী পরিবারের সদস্য ও তাদের সাঙ্গপাঙ্গরা। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ও হেলমেট কেড়ে নেওয়ার পাশাপাশি ক্যামেরা ট্রাইপড (ক্যামেরা ষ্ট্যান্ড) ছিনিয়ে নিয়ে ওই সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। উক্ত হামলায় যমুনা টিভি লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও এখন টিভির প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল রক্তাক্ত ও জখম হন। একই হামলায় আহত হন প্রথম আলোর আবদুর রব সুজন ও যমুনা টিভির ক্যামেরাপার্সন আহসান সাকিব হাসান।
আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একই সঙ্গে লালমনিরহাট সহ সারাদেশে পেশাগত দায়িত্ব পালনে গনমাধ্যম কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উত্তরবঙ্গ জার্নালিষ্ট ফোরাম ঢাকার সভাপতি মোদাব্বের হোসেন, লালমনিরহাট জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আশিকুর রহমান ডিকেন্স, ঢাকা সাংবাদিক পরিবার বহুমূখী সমবায় সমিতির পরিচালক জয়নাল আবেদিন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাঙালির বাংলাদেশ এর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, দৈনিক সময়ের আলো'র লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ তন্ময় আহম্মেদ নয়ন সহ ঢাকায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।