ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে সাজাভোগকৃত ব্যক্তিকে গরু প্রদান

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২,  5:06 PM

news image

লালমনিরহাটের আদিতমারী উপজেলার  সারপুকুর ইউনিয়নের চওড়াটারি গ্রামে ১৯৯৯ সালে পারিবারিক জমি সংক্রান্ত সহিংসতায় এক ব্যক্তির মৃত্যু হয়। এ অপরাধে আমির হোসেন সহ ১১ জনের নামে হত্যা মামলা হয়।রায় পর্যালোচনায় অন্যান্য আসামিরা নির্দোষ প্রমাণিত হয়। আর আমির হোসেনের ৩০ বছরের সাজা হয়।এদিকে দীর্ঘ সাড়ে ২২ বছর  কারাভোগের পর আমির হোসেন চলতি বছরে মুক্তি পান। আমির হোসেনের পুনর্বাসনের লক্ষ্যে  জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে  এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন  সমিতি এগিয়ে আসে। সাজাভোগকৃত আমির হোসেনকে  মঙ্গলবার বিকেলে একটি গাভী গরু ও নগদ সাড়ে আট হাজার টাকা প্রদান করে। লালমনিরহাট  জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর আমির হোসেনের হাতে গরু ও নগদ টাকা তুলে দেন। এ সময় লালমনিরহাট কারাগারের জেল সুপার ওমর ফারুক,প্রবেশন অফিসার জাহাঙ্গীর আলম, হাসপাতাল সমাজসেবা অফিসার এরশাদ আলী উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির