ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৬,  5:13 PM

news image

‎লালমনিরহাট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জেলার কালীগঞ্জ উপজেলার অন্তত আটটি গ্রামের শতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।

‎​শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সিপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রাশেদুল ইসলাম।

‎​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিপাড়া ছাড়াও সুন্দ্রহবী, কাকিনা, চন্দ্রপুর, চাপারহাট, আমিনগঞ্জ ও তুষভান্ডার এলাকার কিছু পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছে। কেবল ঈদ নয়, শবে কদর, শবে মেরাজসহ অন্যান্য ধর্মীয় উৎসবও তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পালন করেন।

‎​মুন্সিপাড়া ঈদগাহ মাঠের সভাপতি হযরত আলী জানান, "বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে একই দিনে ধর্মীয় উৎসব পালন করার লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরে একদিন আগেই ঈদ উদযাপন করছি।"

‎​এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার কয়েকটি গ্রামে কিছু পরিবার আগে থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং জামাতগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির