ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

লালমনিরহাটে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৩,  10:59 PM

news image

তৌহিদুল ইসলাম লিটন, লালমনিরহাট।

লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী'২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী' অনুষ্ঠান এপার - ওপার দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত হয়।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বার্ণহার্ডট্ ইনক্লুসিভ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক (অবঃ) আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক (অবঃ) নজরুল ইসলাম মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি। এসময় সংগঠনের জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ বাংলা সাহিত্য ও বাংলা সংস্কৃতির নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি স্বপ্না জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান, কলকাতার (ভারত) বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী দিলীপ মুখোপাধ্যায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীর ফারহানা ওয়াদ্দেদ তুনা, সরকারি অর্থ সম্পাদক মোস্তফা মুনতাজ, শিলিগুড়ি ভারতের ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কণিকা দাস প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির