ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২২,  5:25 PM

news image

লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৭ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম-এঁর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. সরিফুল ইসলাম রাজু-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মারুফ হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম রাজা, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির