ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

শরীয়তপুরে চলন্ত দুই ফেরির সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  12:51 PM

news image

শরীয়তপুরের শিমুলিয়া-মাঝিকান্দি রুটে দুই ফেরির সংঘর্ষে পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় একজন নিখোঁজ ও আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার (১৯ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চালকের নাম মোহাম্মদ খোকন। তার বাড়ি ঝালকাঠি জেলায়।

ফেরির চালক ও যাত্রীরা জানিয়েছেন, রাত থেকেই পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ছিল। ওই স্রোতের মধ্যদিয়ে ফেরি চলাচল করছিল। ভোর রাতের দিকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামে দুই ফেরি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এ সময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ফেরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ফেরিতে থাকা একজন গাড়ির চালক আহত হন। আরেক চালক নদীতে পড়ে যান। সংঘর্ষের পর দুটি ফেরিই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যানবাহন ও যাত্রীদের নামায়।

বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস জানান, নদীতে অনেক স্রোত ছিল। জাজিরা পয়েন্টের কাছাকাছি মোড়ে পৌঁছলে স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি সুফিয়া কামালের সঙ্গে আমার ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ফেরিতে থাকা ৮-১০টি গাড়ির ক্ষতি হয় এবং পিকআপভ্যানের চালক নিহত ও নদীতে পড়ে একজন নিখোঁজ রয়েছেন।

ফেরি সুফিয়া কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান জানান, নদীতে প্রচণ্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে যাত্রীরা জানিয়েছেন, অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, বর্তমানে এই রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনাকবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির