ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ হজ ফ্লাইট উদ্বোধন ১৭ এপ্রিল গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ : শিশির মনির কিডনি চিকিৎসক ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার

শাটলট্রেনে উঠতে না দেওয়ায় আনসার সদস্যকে ব্লেডের আঘাত করে ধরা বখাটে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  4:48 PM

news image

চট্টগ্রাম রেলওয়ের স্টেশনে দোহাজারীগামী একটি শাটলট্রেনে উঠতে না দেওয়ায় বখাটের ব্লেডের আঘাতে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর অন্তর্ভুক্ত এক আনসার সদস্য আহত হয়েছে।

বুধবার (৮ ফ্রেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আনসার সদস্যের নাম রফিকুল ইসলাম।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম স্টেশন জেনারেল শাখা সিআই সালামত উল্লাহ জানান, দোহাজারীগামী একটি শাটলট্রেনে অবৈধভাবে উঠতে বাধা দেওয়ায় আনসার সদস্যকে ধারালো ব্লেড দিয়ে আঘাত করে এক বখাটে। অভিযান চালিয়ে ওই হামলাকারীকে আটক করা হয়। তাকে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ওই বখাটের নাম সাইফুল ইসলাম (৩০)। তার বাসা চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার দুই নম্বর ওয়ার্ডের কুলগাঁও এলাকার মুন্নী কমিশনারের বাড়িতে। তার বাবার নাম মো. মোস্তফা।

রেল নিরাপত্তা বাহিনী পূর্ব কমান্ড্যান্ট শফিকুল ইসলাম মৃধা জানান, হামলাকারীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির