ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয় কমলো সোনার দাম জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০ যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৬,  1:39 PM

news image

ভারতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। মুস্তাফিজুর রহমান ইস্যুতে তাদের লিগ পর্বের চার ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার দাবি উঠেছে। এরই মধ্যে বাংলাদেশ তাদের বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে।

প্রাথমিক দলে নেই জাকের আলি অনিক। সুযোগ হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। তবে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এদিকে বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় নাজমুল হোসেন শান্ত। এছাড়া বল হাতে দুই ম্যাচে ভালো করেছেন রিপন মন্ডল। দুর্দান্ত করেছেন আলিস ইসলামও। ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি, এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কলকাতায় পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে। শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির